তিন অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে

টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলো ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.