কেন ইস্তফা দেব? আমরা তো হারিনি: মমতা ব্যানার্জী

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল মানতে ‘নারাজ’ মমতা ব্যানার্জী, তাই মুখ্যমন্ত্রীর পদ থেকে ‘ইস্তফাও’ বা পদত্যাগ করবেন না তিনি। মমতা বলেন, কেন ইস্তফা দেব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফা দেওয়ার প্রশ্ন কেন উঠছে?

সোমবার ভোট গণনা হয়েছে। প্রকাশিত ফল বলছে ২৯৩টি বিধানসভা আসনের মধ্যে ২০৭টিতে জয়ী বিজেপি। তৃণমূলের ঝুলিতে রয়েছে ৮০টি আসন। তবে ‘হার’ মানতে রাজি নন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

মঙ্গলবার বিকেলে কালীঘাট থেকে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি, অভিষেক ব্যানার্জী ও দলের অন্যান্য নেতা-নেত্রীরা। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর তিনি এই প্রথম গণমাধ্যমের মুখোমুখি হলেন।

মমতা ব্যানার্জী বলেছেন, ১০০-র বেশি আসন লুট করেছে। ওরা এমনি জিতলে আমার কোনো অভিযোগ থাকত না। ভোটে হার-জিত তো থাকেই। কিন্তু তা তো হয়নি। আমরা হারিনি। ওরা ভোট লুট করেছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের এই লড়াই বিজেপির বিরুদ্ধে ছিল না। নির্বাচন কমিশন এখানে একটা কালো ইতিহাস তৈরি করল। তারা মানুষের অধিকার লুট করেছে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.