সোমবার মায়েরস্ক কোম্পানির একটি জাহাজ হরমুজ প্রণালি পার হয়ে আসতে পেরেছে- এই খবর নৌ-চলাচল বাধা দূর করার ক্ষেত্রে সমুদ্রে এক ফোঁটা পানির মতো সামান্য বিষয় বলে মনে করে একটি বাণিজ্য সংগঠন।
স্বতন্ত্র ট্যাংকার মালিক ও অপারেটরদের প্রতিনিধিত্ব করে এমন একটি সংস্থা ইন্টারট্যাংকোর ব্যবস্থাপনা পরিচালক টিম উইলকিন্স বিবিসি রেডিও ফোর এর টুডে প্রোগ্রামে বলেছেন, এটা ছিল খুবই কড়াকড়ি পরিস্থিতির মধ্যে নিবিড় পাহারায় পার হওয়া একটি মাত্র জাহাজ। আটকে থাকা বাকি জাহাজগুলোর জন্য এটা নাটকীয় কোনো পরিবর্তন আনবে না।
উইলকিন্স বলেন, সেখানে জাহাজ চলাচলের জন্য সুসংগঠিত কোনো নিরাপত্তা দল বা সমন্বয় ব্যবস্থা নেই। তাই আমাদের সদস্যরা মৌলিক কিছু প্রশ্ন তুলছেন যে, যাতায়াতের এই প্রক্রিয়া কে শুরু করবে? কর্তৃপক্ষের সাথে জাহাজের পক্ষ থেকে কে যোগাযোগ করবে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, চলাচলের সময় যদি জাহাজটি ইরানি বাহিনীর বাধার মুখে পড়ে, তাহলে বিকল্প ব্যবস্থা কী হবে?
তিনি আরও বলেন, মালিকরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই করছেন এবং তাদের জাহাজে থাকা ক্রু বা কর্মীদের সাথে এ বিষয়ে আলোচনা করছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.