এমটিবি ক্যাপিটালের স্থানান্তরিত কর্পোরেট অফিসের উদ্বোধন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর সহযোগী প্রতিষ্ঠান এমটিবি ক্যাপিটাল পিএলসি সম্প্রতি তাদের স্থানান্তরিত কর্পোরেট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। নতুন অফিসটি ঢাকার মহাখালী বাণিজ্যিক এলাকায় ৪২, ইজাব ফ্লোরা ইউনিটি টাওয়ারের ৭ম তলায় অবস্থিত। পূর্বে প্রতিষ্ঠানটির অফিস ছিল পান্থপথের চন্দ্রশিলা সুবাস্তু টাওয়ারে।

মঙ্গলবার (৫ মে) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নতুন অফিসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান শিব নারায়ন কৈরী, এমটিবি ক্যাপিটাল পিএলসি এবং স্বতন্ত্র পরিচালক, এমটিবি; এবং ভাইস-চেয়ারম্যান জেরিন মাহমুদ হোসেন, এমটিবি ক্যাপিটাল পিএলসি এবং স্বতন্ত্র পরিচালক, এমটিবি।

অন্যান্য উপস্থিতদের মধ্যে ছিলেন পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, এমটিবি ক্যাপিটাল পিএলসি এবং এমডি ও সিইও, এমটিবি; পরিচালক চৌধুরী আখতার আসিফ, এমটিবি ক্যাপিটাল পিএলসি এবং এএমডি ও সিবিও, এমটিবি; পরিচালক মোঃ শামসুল ইসলাম, এমটিবি ক্যাপিটাল পিএলসি এবং ডিএমডি, এমটিবি; পাশাপাশি ডিএমডি গৌতম প্রসাদ দাস, রেইস উদ্দিন আহ্‌মাদ, মোঃ বখতিয়ার হোসেন এবং মোঃ শাফকাত হোসেন, এমটিবি।

এমটিবি ক্যাপিটাল পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত পোদ্দারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নতুন ও আধুনিক এই অফিস থেকে কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে বলে আশা প্রকাশ করা হয়। এটি গ্রাহকসেবা, সমন্বয় এবং সৃজনশীলতাকে আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে এমটিবি ক্যাপিটাল পিএলসি-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অর্থসুচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.