প্রাইম ব্যাংকের সঙ্গে পে’স্টেশন’র চুক্তি স্বাক্ষর

গ্রাহকদের সুবিধামতো পেমেন্ট সুবিধা সরবরাহ করতে সার্ভিস হাব লিমিটেড-এর সাথে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি গুলশান অ্যাভিনিউ, ঢাকায় অবস্থিত প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করা হয়।

শনিবার (২ মে) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এই চুক্তির আওতায় আরও সুবিধাজনক ও সহজ পেমেন্ট সল্যুশন পেতে প্রাইম ব্যাংকের গ্রাহকরা সার্ভিস হাব লিমিটেড (পে’স্টেশন) থেকে ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়া প্রাইম ব্যাংকের কাস্টমাররা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে দেশজুড়ে প্রায় এক হাজারেরও বেশি পে’স্টেশন মার্চেন্টে সহজেই পেমেন্ট করতে পারবেন।

চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি-এর ইভিপি ও হেড অব কনজ্যুমার অ্যাসেটস এবং কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং সার্ভিস হাব লিমিটেড (পে’স্টেশন)-এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ফারুক হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিজিটাল চ্যানেলস এ. জেড. এম. ফৌজ উল্লাহ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইলভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.