বিএসইসি ও আইডিআরএ সংশোধনী বিল পর্যালোচনা

সংসদের বিশেষ কমিটির বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) (সংশোধন) বিল, ২০২৬ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) (সংশোধন) বিল, ২০২৬-এর ওপর বিস্তারিত আলোচনা হয়। কমিটি বিলগুলো প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন আকারে জাতীয় সংসদের অধিবেশনে উপস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে।

বুধবার কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ড. মুহাম্মদ ওসমান ফারুক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, মো. মুজিবুর রহমান, মো. রফিকুল ইসলাম খান এবং জি এম নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.