মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর ১৭৯তম পরিচালনা পর্ষদ সভা মঙ্গলবার (২৮ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়।
বুধবার (২৯ এপ্রিল) ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান আহসান খান চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ শামসুজ্জামান; এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান রেজাউল করিম; পরিচালক মাস্টার আবুল কাশেম: পরিচালক ড. মোস্তাফিজুর রহমান; পরিচালক এ.কে.এম. বদিউল আলম; পরিচালক মোহাম্মদ জামাল উল্লাহ এবং স্বতন্ত্র পরিচালক রিয়াজ আহমেদ চৌধুরী।
এছাড়াও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদ হোসেন সভায় উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের বিভিন্ন বিনিয়োগ প্রস্তাব ও নীতিগত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ পর্যালোচনা ও অনুমোদন করা হয়। পাশাপাশি ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম, কৌশলগত উদ্যোগ এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরিচালনা পর্ষদ ব্যাংকের টেকসই উন্নয়ন ও ধারাবাহিক অগ্রগতির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.