এমটিবি ফাউন্ডেশন তাদের পরিচালিত ক্রিয়েটিং অলটারনেটিভ লাইভলিহুড ফর ভালনারেবল ফিশিং কমিউনিটিজ থ্রু ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিজ (আইজিএএ) কর্মসূচির আওতায় চাঁদপুর জেলার লালপুর ইউনিয়ন ও চাঁদপুর পৌরসভা এলাকায় প্রান্তিক মৎস্যজীবী সম্প্রদায়ের উল্লেখযোগ্য সংখ্যক পরিবারের মাঝে বিকল্প জীবিকার সম্পদ বিতরণ করেছে।
সোমবার ( ২৭ এপ্রিল) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এই কর্মসূচির অধীনে হাঁস-মুরগি পালন, বসতবাড়ির আঙিনায় সবজি চাষ এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়। এসব আয় সৃষ্টিকারী কার্যক্রম মূলত জেলে পরিবারের নারী সদস্যদের মাধ্যমে পরিচালিত হবে, যা মাছ ধরার নিষিদ্ধ মৌসুমে বিকল্প আয়ের উৎস সৃষ্টি করে সারা বছর আয়-উপার্জনের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া চৌধুরী এবং সহযোগী নাজমুস সাকিব।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.