আবারো ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ৩ মামলার শুনানি স্থগিত

একটি ফৌজদারি মামলায় শুনানি শুরু হওয়ার প্রায় ৯০ মিনিট আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আইনজীবীর অনুরোধে শুনানি “হঠাৎ বাতিল” করা হয়েছে।

গাজায় ইসরায়েলি অভিযান এবং হেজবুল্লাহর সাথে যুদ্ধের কারণে এই নিয়ে তৃতীয়বারের মতো শুনানি স্থগিত করা হলো। সংবাদ সংস্থা দ্য জেরুজালেম পোস্ট এই তথ্য জানিয়েছে বলে বিবিসি উর্দুতে একটি খবর প্রকাশিত হয়েছে।

প্রায় ছয় সপ্তাহ পর সোমবার নেতানিয়াহুর বিরুদ্ধে করা একটি ফৌজদারি মামলায় সাক্ষ্য দেওয়ার কথা ছিল। কিন্তু আজকের শুনানি বিলম্ব এবং বাতিলের বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি।

ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে করা পৃথক তিন মামলায় গত পাঁচ বছর ধরে নেতানিয়াহুর বিরুদ্ধে শুনানি চলছে। যদিও ইসরায়েলি  প্রধানমন্ত্রী গত শরতে এ বিষয়ে দেশটির প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.