যমুনা ব্যাংকের নেতৃত্বে নওগাঁয় স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

সাম্প্রতিক শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ের প্রবনতা বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভূক্তি নিশ্চিত করার লক্ষ্যে নওগাঁ জেলার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে “স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

উক্ত কনফারেন্সে জেলার সকল তফশিলী ব্যাংক অংশগ্রহন করে এবং যমুনা ব্যাংক পিএলসি লীড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করেছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এর পরিচালক মোঃ ইকবাল মহসীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের অতিরিক্ত পরিচালক আবেদা রহিম, উপ-পরিচালক তানিয়া ভুঁইয়া এবং যমুনা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্যাংকিং অপারেশন ডিভিশনের প্রধান মোঃ আব্দুস সোবহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ।

প্রধান অতিথির বক্তব্যে পরিচালক মোঃ ইকবাল মহসীন বলেন “আগামী প্রজন্মের মাঝে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং তাদের আধুনিক ব্যাংকিং সেবার সাথে পরিচয় করিয়ে দেওয়া স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানের একটি অবিচ্ছেদ্য অংশ।” সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ শিক্ষার্থীদের শিক্ষা জীবনেই ব্যাংক একাউন্ট খোলার গুরুত্ব তুলে ধরেন এবং ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

কনফারেন্সে নওগাঁ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগীতা এবং শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.