বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রীর দফতরে ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার জেমস গোল্ডম্যান সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন উপস্থিত ছিলেন।
বৈঠকে মন্ত্রী বাংলাদেশের শিক্ষাখাতসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। বিশেষ করে বাংলাদেশে ইংরেজি শিক্ষার উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের কার্যকর ভূমিকার প্রশংসা করেন তিনি। বৈঠকে মন্ত্রী দুই দেশের সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিনিধিদল শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। খবর- বাসসের
বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস-এর টিম লিডার মোহাম্মদ গোলাম কিবরিয়া, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, হেড অফ ইংলিশ অ্যান্ড স্কুল এডুকেশন দীপ্তি দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.