হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্পের

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বানিজ্যিক জাহাজ চলাচলের পথ হরমুজ প্রণালি ‘পুরোপুরি উন্মুক্ত’ করার ঘোষণা দিয়ে ইরান। এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৭ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই পদক্ষেপের জন্য ইরানকে ধন্যবাদ জানান।

ট্রাম্প তার পোস্টে লিখেন, ইরান এইমাত্র ঘোষণা করেছে যে তাদের হরমুজ প্রণালি এখন সম্পূর্ণ উন্মুক্ত এবং জাহাজ চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত। ধন্যবাদ! এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা করেন, চলমান যুদ্ধবিরতির বাকি সময়টুকু বিশ্বের অন্যতম ব্যস্ত এই তেল পরিবহন পথটি বাণিজ্যিক জাহাজের জন্য খোলা থাকবে।

তবে এই পদক্ষেপের প্রশংসা করলেও ট্রাম্প স্পষ্ট করেছেন যে, একটি স্থায়ী শান্তিচুক্তি না হওয়া পর্যন্ত এই পথ দিয়ে ইরানের তেল রপ্তানির ওপর মার্কিন অবরোধ বহাল থাকবে। বর্তমানে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি চলছে, যার মেয়াদ শেষ হবে আগামী ২২ এপ্রিল। এই সময়ের মধ্যে একটি টেকসই চুক্তিতে পৌঁছাতে দুই দেশের কর্মকর্তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ‘কেপলার’ জানিয়েছে, মার্কিন বাহিনীর কড়া নজরদারির মধ্যেই ‘ডিপ সি’, ‘সোনিয়া ১’ এবং ‘ডিওনা’ নামে তিনটি ইরানি ট্যাঙ্কার প্রায় ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে পারস্য উপসাগর ত্যাগ করেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.