দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে এক হাজার ১১৫ জন। আর ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৪৬৭ জনে।
এ সময়ে নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে ১২৭ জন। ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা তিন হাজার ১৯২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৮৯৮ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ২৪৩ জন।
এই সময়ের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০৮ জনে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.