ইসরায়েল ও লেবাননের মধ্যে আলোচনার সময় আগেই নির্ধারিত হয়েছে। কিন্তু এর মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী ও হেজবুল্লাহর মধ্যে যুদ্ধ চলছে।
এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা দক্ষিণ লেবাননে হেজবুল্লাহর প্রায় ১৫০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
অন্যদিকে, হেজবুল্লাহ আজ একাধিক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েলের দিকে রকেট ছুড়ছে।
মঙ্গলবার দক্ষিণ লেবাননের কিছু ছবি প্রকাশিত হয়েছে। যেখানে ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে এবং আকাশে ধোঁয়া উড়তে দেখা গেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.