যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ক্ষতির বিষয়ে জানালো ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় প্রায় ২৭০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করেছে ইরান সরকার।

ইরান রেভ্যুলুশনারি গার্ড কোর বা আইআরজিসি ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছি।

রাশিয়ার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন, প্রাথমিক ও আনুমানিক হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ বিলিয়ন ডলার বা ১৮৯ বিলিয়ন পাউন্ড। ইরানি কর্তৃপক্ষ এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়নের কাজ চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে রয়েছে ভবন ধ্বংসের ক্ষতি এবং শিল্পকারখানা বন্ধ থাকায় রাজস্ব ক্ষতির হিসাব।

তিনি আরও বলেন, গেলো সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ক্ষতিপূরণের বিষয়টিও জানানো হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এই তথ্য জানিয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, পাকিস্তানে গুরুত্বপূর্ণ আলোচনা হলেও কোনো চুক্তি হয়নি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.