মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চার দফা প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে এক বৈঠকে সি এ প্রস্তাব তুলে ধরেন। গণমাধ্যম জানায়, প্রস্তাবে শান্তিপূর্ণ সহাবস্থান, জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের শাসনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সি চিন পিং বলেছেন, ‘উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতাকে আন্তরিকভাবে সম্মান জানানো উচিত।’
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.