দেশে এইচআইভি/এইডস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ হাজার ৮৪৩ জনে দাঁড়িয়েছে। গত বছরের তুলনায় এ বছর রোগীর সংখ্যা ২২ শতাংশ বেড়েছে। বিশেষ করে প্রবাসীদের মধ্যে এ রোগের সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে এইডস আক্রান্তদের ৮৭ শতাংশ চিকিৎসার আওতায় রয়েছেন।
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এইডস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। ভয় ও লজ্জা এড়িয়ে আক্রান্তদের চিকিৎসার আওতায় আসার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয় আরও জানায়, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) তহবিল বন্ধ হলেও সরকারের থোক বরাদ্দের মাধ্যমে এইডস প্রতিরোধ ও চিকিৎসাসংক্রান্ত কার্যক্রম চালু রাখা হয়েছে।
সরকারের নিজস্ব উদ্যোগে ইতোমধ্যে সাড়ে ২৬ লাখ মানুষের এইচআইভি পরীক্ষা করা হয়েছে। তবে দেশের ২০টি জেলায় এখনো পরীক্ষার কার্যক্রম চালু নেই। পর্যায়ক্রমে সারা দেশে এ কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.