২৫তম আইসিএবি বেস্ট অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ডে গোল্ড পেল রবি

২৫তম আইসিএবি বেস্ট অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ড ২০২৫-এ কমিউনিকেশন অ্যান্ড আইটি ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে রবি আজিয়াটা পিএলসি। শনিবার (২৮ নভেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী রবির চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) রুহুল আমিনের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান, এফসিএ।

টেলিযোগাযোগ খাতে করপোরেট সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে রবির উৎকর্ষের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়েছে।

পুরস্কার গ্রহণের সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন রবির ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট রিপোর্টিং ডিরেক্টর মোহাম্মদ মঈন রিয়াদ, ফিন্যান্সিয়াল রিপোর্টিং বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ রাসেল এবং কোম্পানি সেক্রেটারিয়েট বিভাগের সিনিয়র ম্যানেজার ফাতিনাহ জাহরা খান।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.