সপ্তাহের চতুর্থ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। এদিন কোম্পানিটির ৪৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা একমি পেস্টিসাইডসের ৩৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিং মিলসের লেনদেন হয়েছে ৩৩ কোটি ৪১ লাখ ২৮ হাজার টাকার।
এছাড়া, আইপিডিসি ফাইন্যান্স, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, সায়হাম টেক্সটাইল, শাইনপুকুর সিরামিকস, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ও হা-ওয়েল টেক্সটাইলস লেনদেনের শীর্ষ দশে স্থান পেয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.