দরপতনের শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যালস

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (২৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি। এদিন কোম্পানিটির শেয়ারদর ৮ দশমিক ৭৮ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দরপতনের দ্বিতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারদর কমেছে ৭ দশমিক ০৩ শতাংশ। তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের শেয়ারদর কমেছে ৬ দশমিক ৯৩ শতাংশ।

এছাড়া, আর্গন ডেনিমস, ২০ বছর মেয়াদী ট্রেজারি বন্ড (TB20Y1138), ন্যাশনাল ফিড মিলস, শাশা ডেনিমস, বারাকা পতেঙ্গা পাওয়ার, মোজাফফর হোসেন স্পিনিং মিলস এবং ১৫ বছর মেয়াদী ট্রেজারি বন্ড  দরপতনের শীর্ষ দশে স্থান পেয়েছে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.