দরবৃদ্ধির শীর্ষে অ্যাপোলো ইস্পাত

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (২৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ০৯ শতাংশ বেড়েছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইলের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৬২ শতাংশ। তৃতীয় স্থানে থাকা আনলিমা ইয়ার্ন ডাইংয়ের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৩৯ শতাংশ।

এছাড়া, শাইনপুকুর সিরামিকস, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ, জেনেক্স ইনফোসিস, হামিদ ফেব্রিক্স, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, নুরানী ডাইং ও এইচ আর টেক্সটাইল দরবৃদ্ধির শীর্ষ দশে স্থান পেয়েছে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.