লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (২৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস লিমিটেড। এদিন কোম্পানিটির ৪৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ৪০ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা একমি পেস্টিসাইডস ফর্মুলেশনসের লেনদেন হয়েছে ২৮ কোটি ২১ লাখ  টাকার।

এছাড়া, সিটি ব্যাংক, রানার অটোমোবাইলস, প্রাইম ব্যাংক, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, শাইনপুকুর সিরামিকস, প্যারামাউন্ট টেক্সটাইলস ও ফার-ইস্ট নিটিং অ্যান্ড ডাইং লেনদেনের শীর্ষ দশে স্থান পেয়েছে।

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.