এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করা হবে আজ সোমবার (২৩ নভেম্বর) বেলা ৩টায়। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।
রোববার (২২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদনকারীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট [https://eduboardresults.gov.bd/](https://eduboardresults.gov.bd/) থেকে ফল জানতে পারবেন। এ ছাড়া আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে খুদে বার্তার মাধ্যমেও ফল জানা যাবে।
নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে ফল সংগ্রহের জন্য আবেদনকারীদের অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.