দরপতনের শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষস্থান দখল করেছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ৫ দশমিক ৯৮ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের ১১ টাকা ৭০ পয়সা থেকে কমে ১১ টাকায় দাঁড়িয়েছে।

দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৫ দশমিক ৪৬ শতাংশ কমেছে। আগের কার্যদিবসে ৩৮ টাকা ৪০ পয়সায় থাকা শেয়ারটির দর কমে ৩৬ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে।

তৃতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর কমেছে ৫ দশমিক ৩৫ শতাংশ। ফান্ডটির শেয়ারদর ৫ টাকা ৬০ পয়সা থেকে কমে ৫ টাকা ৩০ পয়সা হয়েছে।

দরপতনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও রয়েছে—যমুনা অয়েল, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, স্টাইলক্রাফট, সেনা ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, এইচআর টেক্সটাইল এবং সুহৃদ ইন্ডাস্ট্রিজ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.