লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৮ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে শাহজিবাজার পাওয়ার লিমিটেড। এদিন কোম্পানিটির ২৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির ৩৮ লাখ ৫৪ হাজার ৮৭৭টি শেয়ার ৫ হাজার ৪ বার হাতবদল হয়েছে। দিন শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৬২ টাকা ৭০ পয়সা।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে এনভয় টেক্সটাইলস লিমিটেড। কোম্পানিটির ২৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির ২৭ লাখ ৬৯ হাজার ১০টি শেয়ার ৩ হাজার ৮১৮ বার হাতবদল হয়েছে। শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৮৪ টাকা ৪০ পয়সা।

তৃতীয় স্থানে থাকা সায়হাম টেক্সটাইলের ১৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ৪০ লাখ ৭৫ হাজার ৭১৬টি শেয়ার ১ হাজার ৭৫৬ বার হাতবদল হয়েছে। দিন শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৪৫ টাকা ৬০ পয়সা।

লেনদেনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও রয়েছে—ইভেন্স টেক্সটাইলস, মতিন স্পিনিং মিলস,  প্রাইম ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড, ডোরিন পাওয়ার, মালেক স্পিনিং, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স এবং প্রভাতী ইন্স্যুরেন্স।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.