টানা দুই দফা বৃদ্ধির পর দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা কমেছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার দুই দফায় সোনার দাম মোট ৩ হাজার ৮৪৯ টাকা বাড়ানো হয়েছিল। এর মধ্যে বৃহস্পতিবারই প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয় ১ হাজার ৬৩৩ টাকা। তবে এক দিনের ব্যবধানে আবারও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
বাজুসের নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা কমেছে। একই সঙ্গে ২১ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৩৪১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমানো হয়েছে।
কমেছে রুপার দামও
সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৭৪ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমে নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.