দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১২ অক্টোবর) দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটদর আগের কার্যদিবসের তুলনায় ৮০ পয়সা বা ৯ দশমিক ৮৮ শতাংশ কমেছে। এতে দরপতনের শীর্ষে জায়গা করে নিয়েছে ফান্ডটি।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিটদর কমেছে ১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৭৬ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল শরিয়াহ মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটদর কমেছে ১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৪৯ শতাংশ।
এছাড়া, ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানি ও ফান্ডগুলো হলো— শার্প ইন্ডাস্ট্রিজ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, সানলাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম এবং টেকনো ড্রাগস।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.