পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। আগের হিসাববছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৮৩ পয়সা।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪৩ টাকা ৬০ পয়সা। আগের হিসাববছরের একই সময়ে তা ছিল ১৩৫ টাকা ৮১ পয়সা।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫৮ পয়সা। আগের হিসাববছরে এ পরিমাণ ছিল ঋণাত্মক ৩১ পয়সা।
গত ৩০ নভেম্বর, সোমবার সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ নভেম্বর ২০২৬।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.