যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করছে।
সম্প্রতি যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে এবং নেদারল্যান্ডসভিত্তিক স্টিচিং ইন্টারপ্লাস্ট হল্যান্ড এর সহযোগিতায় জেনারেল হাসপাতাল, মুন্সিগঞ্জে প্রায় দুই সপ্তাহব্যাপী বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর থেকে ০৭ অক্টোবর পর্যন্ত জেনারেল হাসপাতাল মুন্সিগঞ্জে ৩২৬ জন ঠোঁটকাটা, তালুকাটা ও পোড়া রোগীদের মধ্যে ১৩৫ জনের বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা ও অস্ত্রোপচার সেবা প্রদান করা হয়। এ উপলক্ষে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউণ্ডেশনের চেয়ারম্যান, যমুনা ব্যাংক পিএলসি’র সম্মানিত পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউণ্ডেশনের সিইও এবং ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মোঃ শাহিদুল ইসলাম এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টিচিং ইন্টারপ্লাস্ট হল্যান্ডের টিম লিডার ও প্লাস্টিক সার্জন ডাঃ মেনো হুইকেশোভেন এবং তার দলের অন্যান্য চিকিৎসকবৃন্দ। এছাড়াও যমুনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.