শরিয়াহ সম্মত ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) তার প্রচলিত বনানী শাখাকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং শাখায় রূপান্তর করেছে।
মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক কর্মকর্তা ইমতিয়াজ ইউ. আহমেদ আনুষ্ঠানিকভাবে বনানী ইসলামী ব্যাংকিং শাখার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মুফতি মুহাম্মদ আবু সাঈদ খান এবং সদস্য ড. আবু ইউছুফ মো. নেসার উদ্দিন ও ড. মুহাম্মদ শাহজাহান মাদানী উপস্থিত ছিলেন।
শাখাটি নিলুফার হাইটস, বি-৫২ (১ম তলা), কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকায় অবস্থিত। বনানী ইসলামী ব্যাংকিং শাখার মাধ্যমে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য শরিয়াহসম্মত আমানত, বিনিয়োগসহ আধুনিক ব্যাংকিং সেবার বিস্তৃত পরিসর প্রদান করা হবে।
মিডল্যান্ড ব্যাংকের ইসলামী ব্যাংকিং কার্যক্রম ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির নির্দেশনা ও তত্ত্বাবধানে শরিয়াহ নীতিমালা অনুসরণ করে এবং বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়।
বনানী শাখাকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং শাখায় রূপান্তর মিডল্যান্ড ব্যাংকের ইসলামী ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ এবং গ্রাহকদের আধুনিক, সহজলভ্য ও শরিয়াহসম্মত আর্থিক সেবা প্রদানের অঙ্গীকারেরই প্রতিফলন।
পূর্ণাঙ্গ বনানী ইসলামী ব্যাংকিং শাখার কার্যক্রম শুরুর মাধ্যমে বনানী ও আশপাশের এলাকার ব্যক্তি ও ব্যবসায়িক গ্রাহকদের মধ্যে শরিয়াহভিত্তিক আর্থিক সেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণে মিডল্যান্ড ব্যাংক আরও কার্যকর ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নাজমুল হুদা সরকারসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.