দরবৃদ্ধির শীর্ষে এপেক্স ফুডস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (৫ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে এপেক্স ফুডস লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ১৯ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩১১ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে শেয়ারটির সমাপনী দর ছিল ২৬০ টাকা ৫০ পয়সা।

দরবৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৮ দশমিক ৬৩ শতাংশ বেড়ে ৩১৯ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে।

তৃতীয় স্থানে থাকা জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর ৭ দশমিক ৮৭ শতাংশ বেড়ে ১৮৩ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি, বাংলাদেশ ল্যাম্পস পিএলসি, সানলাইফ ইন্স্যুরেন্স পিএলসি, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি পিএলসি, হাওয়া ওয়েলটেক্স লিমিটেড এবং ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.