রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর পেছনে একটি পুরোনো ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
সংস্থার মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ব্রিটিশ আমেরিকান টোবাকো ভবনের পাশে ৪তলা ভবনের ছাদে পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে আগুন লাগে। ভবনের তৃতীয় তলায় বৈদ্যুতিক সাব-স্টেশন রয়েছে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে ৩টি ইউনিট পাঠানো হয়েছে। তারা কাজ করছে।
তিনি আরও জানান, আগুন যে অবস্থায় আছে, তাতে মনে হচ্ছে, আগুন আর ছড়াবে না। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে প্রাথমিকভাবে জানা যায়নি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.