যুদ্ধ হলে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করব: আইআরজিসি

আবার যদি যুদ্ধ শুরু হয়, তাহলে আমাদের অস্ত্র সব দিক থেকেই অতীতের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হবে বলে জানিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি।

তার মতে, এই পার্থক্য ওয়ারহেডের প্রজন্ম, আঘাতের নিখুঁততা, ক্ষেপণাস্ত্রের পাল্লা কিংবা অন্য যেকোনো ক্ষেত্রে প্রতিফলিত হতে পারে।

আইআরজিসির এই মুখপাত্র আরও বলেন, সব ধরনের সামরিক অস্ত্রের ক্ষেত্রে আমরা প্রতিদিন অগ্রগতি অর্জন করছি এবং এমন অস্ত্র তৈরি করছি যা আরও নিখুঁত, আরও ধ্বংসাত্মক এবং আরও প্রযুক্তিনির্ভর।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.