দরপতনের শীর্ষে জিবিবি পাওয়ার

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে জিবিবি পাওয়ার লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সুত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪ পয়সা বা ৯ দশমিক ৩৩ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের শেয়ার দর ৪ দশমিক ৭৮ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা সাউথইস্ট ব্যাংক পিএলসির ইউনিট দর ৪ দশমিক ৩১ শতাংশ কমেছে।

আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্রিমিয়ার লিজিং, সমতা লেদার কমপ্লেক্স, ফ্যামিলিটেক্স, নর্দান জুট মেনুফ্যাক্চারিং, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড, হামিদ ফেব্রিক্সে এবং রিজেন্ট টেক্সটাইল।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.