প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
এর আগে, গতকাল রোববার (০৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। পরে, প্রধানমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠকের বিষয়ে জানান খলিলুর রহমান।
বৈঠকে দু’দেশের পারস্পরিক সম্পর্ক এবং স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বৈঠকের পর গণমাধ্যমে ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ, সীমান্ত হত্যা, নদীর পানির ন্যায্য হিস্যা ও পুশ-ইনের মতো দীর্ঘদিনের অমীমাংসিত সংবেদনশীল ইস্যুগুলোর প্রেক্ষাপটে এ সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
মূলত এই সাক্ষাৎ থেকেই স্পষ্ট হতে পারে দুই প্রতিবেশী দেশের আগামী দিনের দ্বিপক্ষীয় সম্পর্কের সমীকরণ। একইসঙ্গে আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফরের সুনির্দিষ্ট ইঙ্গিতও মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.