চব্বিশের গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ি থানার সামনের ঘটনা তদন্তে গণশুনানিতে ৮৫ জন নিহত হওয়ার তালিকা পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
রোববার দুপুর দুইটা থেকে বিকাল পর্যন্ত ওই গণশুনানি অনুষ্ঠিত হয়। চব্বিশে আন্দোলনের সময় যাত্রাবাড়ি থানার সামনে আহত ও নিহতদের স্বজনরা এই গণশুনানিতে অংশ নেন।
চিফ প্রসিকিউটর বলেন, আমরা প্রাথমিকভাবে প্রায় ৮৫ জনের একটা তালিকা পেয়েছি। এই তালিকায় আরো সংযোজন হতে পারে। একইসঙ্গে, যাত্রাবাড়ির ঘটনার বিচার দ্রুত শেষ করতে একটি তদন্ত রিপোর্ট দেওয়া হবে বলেও জানান তিনি।
আমিনুল ইসলাম বলেন, সিরিজ অফ অকারেন্স যেগুলো হয়েছে এগুলো আমরা একটা ইনভেস্টিগেশনে এনে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট সাবমিট করবো এবং একটা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা সেই বিচার প্রক্রিয়াটা শেষ করবো। নিহত ও আহতদের পরিবারকে সান্ত্বনা দিয়ে বিচার নিশ্চিত করা হবে। যাত্রাবাড়ি থানার সামনে নিহত হওয়া তাইউম ভুঁইয়া হত্যার মামলাটি এরই মধ্যে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে বলেও উল্লেখ করেন চিফ প্রসিকিউটর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.