সূচকের পতনে লেনদেন কমেছে

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪০ শেয়ারের দর কমেছে। সেই সাথে গত কার্যদিবসের তুলনায় কমেছে টাকার অংকে লেনদেনের পরিমান।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৫ দশমিক ৯১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৯০ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০২ দশমিক ০৮ পয়েন্ট কমে ১ হাজার ২০৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৫ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ১ হাজার ১১৮ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৫১৫ কোটি ৯১ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৫ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৩ টি কোম্পানির, বিপরীতে ২৪০ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫২ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.