বিশ্ববাজারে একলাফে তেলের দাম বাড়ল ৯ শতাংশ

হরমুজ প্রণালী নিয়ে নতুন করে উত্তেজনা এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুনর্বহালের ঘোষণার প্রভাবে সোমবার (১৩ জুলাই) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ৯ শতাংশের বেশি বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

সোমবার লেনদেন শেষে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৭ দশমিক ২৯ ডলার বা ৯ দশমিক ৫৯ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে। গত ২ এপ্রিলের পর ব্রেন্ট ক্রুডের দামে এটিই সবচেয়ে বড় এক দিনের ডলারভিত্তিক উল্লম্ফন এবং গত ১২ জুনের পর সর্বোচ্চ সমাপনী মূল্য।

ইরানের বন্দর অবরোধ পুনর্বহালের ঘোষণা ট্রাম্পের, হরমুজে পণ্য পরিবহনে ২০% চার্জ আরোপ

অন্যদিকে, মার্কিন বাজার সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৬ দশমিক ৭৩ ডলার বা ৯ দশমিক ৪২ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ১৪ ডলারে দাঁড়িয়েছে। এটি গত ২৯ এপ্রিলের পর ডব্লিউটিআইয়ের সবচেয়ে বড় দৈনিক বৃদ্ধি এবং ১৫ জুনের পর সর্বোচ্চ সমাপনী অবস্থান।

জ্বালানি বাজার গবেষণা প্রতিষ্ঠান ‘গেলবার অ্যান্ড অ্যাসোসিয়েটস’ এক প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানি সামুদ্রিক চলাচলের ওপর নতুন করে বিধিনিষেধ আরোপ, পাল্টাপাল্টি হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় স্বল্পমেয়াদে জ্বালানি সরবরাহ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.