ইরানে ১৭০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের, নিহত ১৪

ইরানে গত দুই দিনে প্রায় ১৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত করার তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

মঙ্গলবার রাতে ৮০টি এবং বুধবার রাতে আরো ৯০টি টার্গেটে হামলার তথ্য জানিয়েছে তারা।

এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ এই সংঘাতে ১৪ জন নিহত হয়েছেন।

মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হোসেইন কেরমানপুর বলেছেন, ৮ ও ৯ জুলাই ইরানের পাঁচটি প্রদেশে চালানো মার্কিন হামলায় আরও ৭৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪৭ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, ইরানের দক্ষিণাঞ্চলের একটি জেলা ইরানশাহরের গভর্নর রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বিমানবন্দরের একটি ভবনে মার্কিন হামলায় একজন নিহত হয়েছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.