দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ শতাংশ।

দর বৃদ্ধির এ তালিকায় ২য় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৮৮ শতাংশ। তালিকার ৩য় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ২১ শতাংশ।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- কেডিএস এক্সেসরিজ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, আরামিট লিমিটেড, ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্ট, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ও সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.