দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২২ জুন) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৬টির শেয়ারদর বেড়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ দশমিক ৬৪ শতাংশ। এতে করে দরবৃদ্ধির শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা জেএমআই লিমিটেড-এর শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ০৪ শতাংশ।

এছাড়া, আজ ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.