বিএসইসির চেয়ারম্যানকে বিনিয়োগকারী ঐক্য পরিষদের অভিনন্দন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ  সিকিউরিটি অ্যান্ড এক্সেচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান মোঃ মাসুদ খান এবং কমিশনার তানভীর হাবিব রহমান,সিপিএ, অ্যাডভোকেট নাহিদ মাহতাব ও নাফিজ আল তারিক,সিএফএ,এফআরএম কে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

সোমবার সংগঠনটি তাদের অভিনন্দন জানিয়ে বলেছে, আগামী দিনগুলোতে পুঁজিবাজারের মাধ্যমে দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতিকে গতিশীল ও প্রাণবন্ত করতে আপনাদের কমিশনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করে দেশের মানুষের ও বিনিয়োগকারীদের মুখে সত্যিকারের হাসি ফোটাতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.