মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (২৯ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, “আমি আপনাদের অনুরোধ করব, প্রাক্তন ছাত্র হিসেবে এই অঙ্গনকে এবং শৈলকুপাকে শান্তিপূর্ণ রাখবেন। আপনার সন্তানদের ভবিষ্যৎ রক্ষার জন্য সচেতন ভূমিকা পালন করবেন।”
তিনি আরও বলেন, “বেহেশতের টিকিট বিক্রির যে দায়িত্ব কেউ কেউ নিয়েছেন, সেই বিষয়ে জনসচেতনতা তৈরি করতে হবে। সমাজকে একটি বাসযোগ্য আবাসভূমিতে পরিণত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমি আপনাদের পাশে থাকব।”
মন্ত্রী বলেন, “আমার দল করার প্রয়োজন নেই। আমি আপনাদের বলছি না যে আমার দল করতে হবে। শুধু আমার পাশে থাকুন এবং মাদক নির্মূলে কাজ করুন।”
মাদক, মৌলবাদ, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “মাদক ও মৌলবাদ যাতে সমাজকে গ্রাস করতে না পারে, সন্ত্রাস ও দুর্নীতি যাতে বিস্তার লাভ না করে— সেজন্য আমি আপনাদের আমার স্বপ্নের সারথি হিসেবে পাশে চাই।”
তিনি আশা প্রকাশ করেন, একটি শান্তিপূর্ণ ও সচেতন সমাজ গঠনে সবাই একযোগে কাজ করবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.