ঈদের পর ফুটপাতে বসলে কঠোর ব্যবস্থা

রাজধানীর ফুটপাত ও রাস্তা হকারমুক্ত রাখতে ঈদের পর কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মানবিক বিবেচনায় কোরবানির ঈদ পর্যন্ত সময় দেওয়া হচ্ছে জানিয়ে সংস্থাটি বলছে, এরপর নির্ধারিত স্থানে সরে না গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২০ মে) ডিএনসিসির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রশাসকের ছবি সম্বলিত এক পোস্টে জানানো হয়, ঈদের পর রাজধানীর রাস্তা ও ফুটপাতে হকার বসলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এতে আরও বলা হয়, মানবিক বিবেচনায় আসন্ন কোরবানির ঈদ পর্যন্ত হকারদের সময় দেওয়া হয়েছে। তবে ঈদের পর ডিএনসিসি নির্ধারিত স্থানে স্থানান্তর না হয়ে কেউ যদি রাস্তা বা ফুটপাতে অবস্থান করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ডিএনসিসি।

এদিকে ডিএনসিসির এই ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন। ডিএনসিসির বাড্ডা এলাকার বাসিন্দা ফেরদৌস আহমেদ বলেন, রাজধানীকে যানজটমুক্ত ও নগরীর শৃঙ্খলা ফেরাতে ফুটপাত দখলমুক্ত করা জরুরি। তবে কার্যকর উদ্যোগ না থাকায় পরিস্থিতি আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। তাল মিলিয়ে হকারদের পুনর্বাসনে নির্দিষ্ট এক স্থান নির্ধারণ করা, যেখানে হকাররা ব্যবসা-বাণিজ্য করবে। তবে তা যেন কোনও সড়ক বা ফুটপাত দখল করে না হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.