হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন নিশ্চিত হামে ও ৯ জন উপসর্গ নিয়ে মারা গেছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৩৭ জন।

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ঘণ্টায় হাম রোগে সবচেয়ে বেশি তিনজন করে মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা ও সিলেট বিভাগে। এখন পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে ৩৯৮ জন এবং নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ৭৭ জনের। অর্থাৎ সব মিলিয়ে হাম এবং হামের উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৪৭৫ জনের মৃত্যু হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে যে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫৬ হাজার ৫৮৬ জন। আর এই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা সাত হাজার ৯২৯ জন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.