দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৮ মে পবিত্র পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ কথা জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
এদিকে, গতকাল ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। রোববার চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আজ থেকে জিলহজ মাস শুরু হয়েছে। সৌদিতে আগামী ২৬ মে হবে আরাফাত দিবস এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।
এ ছাড়া তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন মুসলিমপ্রধান দেশ ঈদের তারিখ ঘোষণা করেছে।
ইসলাম ধর্ম অনুযায়ী, মুসলমানরা জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে প্রিয় বস্তু অর্থাৎ পশু কোরবানি করে থাকেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.