যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান ম্যাক্রোঁর

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমন করতে যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোনকল করে এই আহ্বান জানান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, তেহরান ও ওয়াশিংটনকে সংযত থাকার এবং পরিস্থিতি শান্ত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার কথা বলেন ইমানুয়েল ম্যাক্রোঁ।

ম্যাক্রোঁ বলেন, ভুল বোঝাবুঝি দূর করতে হবে এবং যেকোনো সংঘাত এড়াতে হবে। আঞ্চলিক যুদ্ধবিরতি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়ে এতে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে বলে ম্যাক্রোঁ। এসময় হরমুজ প্রণালি নির্বিঘ্নে চলার বিষয়েও গুরুত্ব দেন তিনি।

উল্লেখ্য, ইসলামাবাদে শান্তি আলোচনা কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর উৎকণ্ঠা বিরাজ করছে। গত ১১ এপ্রিল বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের বলেন, খারাপ খবর হলো, আমরা কোনো চুক্তি পৌঁছাতে পারিনি। আর এটা যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই বেশি খারাপ খবর।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.