প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এসময় ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বই ও একটি শোপিস উপহার দেন।
সোমবার (৬ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমাই=য়ুন কবির জানান, ভারত থেকে পাইপ লাইনে ডিজেল আনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ন কবির জানান, ভারত থেকে পাইপ লাইনে ডিজেল আনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়া, দুই দেশের মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করাই লক্ষ্য। দুই দেশের মধ্যে ভালো দ্বিপাক্ষিক সম্পর্ক থাকলে অনেক কিছুর সমাধান সম্ভব।
তিনি আরও বলেন, শেখ হাসিনার সঙ্গে যে সম্পর্ক ছিল, তা আর হবে না। শেখ হাসিনার পার্ট বাংলাদেশে শেষ।
এসময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের আসন্ন ভারত সফর ইস্যুতে উপদেষ্টা বলেন, ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে আগামীকাল ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সেখানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে।
দেশের স্বার্থে সীমান্ত হত্যাসহ সব বিষয় নিয়েই আলোচনা হবে বৈঠকে— এমনটাই জানান হুমায়ুন কবির।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.