স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ পেছাতে সরকারের আবেদন নিয়ে জাতিসংঘের সংশ্লিষ্ট কমিটিতে আলোচনা হয়েছে। কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) এনহান্সড মনিটরিং মেকানিজম (ইএমএম) ফ্রেমওয়ার্কের আওতায় শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে বৈঠক হয়। কমিটি বাংলাদেশের আবেদন মূল্যায়ন করবে এবং পরে সিদ্ধান্ত নেবে।
সিডিপির সদস্য ও ইএমএম চেয়ার, বাংলাদেশের অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য নিউইয়র্ক থেকে গণমাধ্যমকে জানান, চিঠি প্রাপ্তির বিষয়টি স্বীকার করা হয়েছে এবং সরকারের উত্থাপিত বিষয়গুলো মূল্যায়নের জন্য যে প্রক্রিয়া অনুসরণ করা হবে তা জানানো হবে। সিডিপির সিদ্ধান্ত পেতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। এরপর বিষয়টি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলে এবং পরবর্তীতে সাধারণ পরিষদে উপস্থাপন করা হবে।
ড. দেবপ্রিয় বলেন, “বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে সিডিপি কি এলডিসি উত্তরণ স্থগিতের সুপারিশ করবে, তা আবেদন পর্যালোচনা প্রক্রিয়া শেষ হওয়ার পরই বলা যাবে।”
উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই জাতিসংঘের ওই কমিটির কাছে এলডিসি থেকে বের হওয়ার সময় তিন বছর পিছিয়ে দেওয়ার আবেদন করেছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.