বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩২। দীর্ঘস্থায়ী ব্যাটারি, উন্নত সুরক্ষা ও আকর্ষণীয় ডিজাইনের সমন্বয়ে তৈরি ফোনটি বিশেষভাবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং পেশাজীবীদের দৈনন্দিন কাজের সুবিধার কথা বিবেচনায় রেখে বাজারে আনা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ, পণ্য সরবরাহের অবস্থান পর্যবেক্ষণ কিংবা ব্যবসায়িক কাজ পরিচালনা—সব ক্ষেত্রেই নির্ভরযোগ্য স্মার্টফোনের প্রয়োজন হয়। এ চাহিদা পূরণে দীর্ঘ সময় ব্যবহার উপযোগী ব্যাটারি ও টেকসই গঠনের ওপর গুরুত্ব দিয়েছে ভিভো।
ফোনটিতে রয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্যক্ষমতা বজায় রাখার উপযোগী ব্যাটারি প্রযুক্তি। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এ প্রযুক্তির সাহায্যে ফোনটি ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও ৩৬ ঘণ্টা পর্যন্ত কল করার সুবিধা দিতে পারে। এ ছাড়া একটানা ১৪ ঘণ্টা নেভিগেশন এবং ২০ ঘণ্টা স্বল্পদৈর্ঘ্যের ভিডিও দেখার সুবিধা রয়েছে।
ভিভো ওয়াই৩২-তে ব্যবহার করা হয়েছে ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার-ঘণ্টা ধারণক্ষমতার ব্লুভোল্ট ব্যাটারি। বারবার চার্জ দেওয়ার প্রয়োজন কমানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে ব্যাটারির কার্যক্ষমতা ধরে রাখতে এতে যুক্ত করা হয়েছে ছয় বছর পর্যন্ত ব্যাটারির স্বাস্থ্য সুরক্ষার প্রযুক্তি। ফলে দীর্ঘ কর্মদিবসে যোগাযোগ ও প্রয়োজনীয় কাজ চালিয়ে যাওয়ার সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
দৈনন্দিন ব্যবহারে ফোনের সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। এতে রয়েছে অ্যান্টি-ড্রপ আর্মার প্রযুক্তি এবং পানি ও ধুলাবালি প্রতিরোধে আইপি৬৯ মানের সুরক্ষা। এসব সুবিধা দুর্ঘটনাজনিত পড়ে যাওয়া এবং প্রতিকূল পরিবেশে ফোন ব্যবহারের ঝুঁকি কমাতে সহায়তা করবে।
ডিজাইনের ক্ষেত্রে ফোনটিতে রয়েছে প্রিমিয়াম ধাতব আবহের ক্যামেরা নকশা ও ডায়নামিক নোটিফিকেশন লাইট। টোয়াইলাইট রেড ও সানসেট অরেঞ্জ—এই দুই রঙে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি।
নতুন ফোনটি কেনার ক্ষেত্রে গ্রাহকদের জন্য বিশেষ সুবিধাও ঘোষণা করেছে ভিভো। নির্দিষ্ট শর্তে মাত্র ২০ শতাংশ অগ্রিম মূল্য পরিশোধ করে সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে ফোনটি কেনার সুযোগ থাকছে।
এ ছাড়া লাকি ড্রয়ের মাধ্যমে ক্রেতারা রিরো প্যাড, ডাব্লিউ২০ স্মার্টওয়াচ, এস৯০ পাওয়ার ব্যাংক অথবা চার বছরের ব্যাটারি ওয়ারেন্টি জেতার সুযোগ পাবেন। যোগ্য গ্রাহকদের জন্য নিশ্চিত উপহার হিসেবে থাকছে সিলভার মেম্বারশিপ।
দীর্ঘস্থায়ী ব্যাটারি, পানি ও ধুলাবালি প্রতিরোধী সুরক্ষা এবং কিস্তিতে কেনার সুবিধার সমন্বয়ে ভিভো ওয়াই৩২ দেশের স্মার্টফোন বাজারে নতুন একটি বিকল্প হিসেবে এসেছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.